রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৯ ঘণ্টা আগে | ৩২ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম ওরফে শুক্কুর গাজী (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গলাচিপার কাঠপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে শুক্কুর গাজীর বসবাসরত হতে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মো. আবুল কালাম ওরফে শুক্কুর গাজী গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শুক্কুর গাজী গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার আ. খালেক গাজীর ছেলে। বর্তমানে তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় তাঁর শ্বশুর মো. নুরুল হকের বাসায় বসবাস করছিলেন।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

গলাচিপায় পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

২১ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি