সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

কলকাতার বাজারে সোনার দামে বড় ধস, স্বস্তিতে ক্রেতারা!

আন্তর্জাতিক ডেস্ক (ভেরিফাইড) | ২২ ঘণ্টা আগে | ১২ বার পড়া হয়েছে
ফন্ট:

বিয়ের মৌসুমে সোনার গয়না কেনার পরিকল্পনা করছেন যারা, তাদের জন্য সুখবর। ভারতের কলকাতার বাজারে এক মাসের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে কমেছে সোনার দাম। ২৪ ও ২২ ক্যারেট—দুই ধরনের সোনার দামই নেমেছে অনেকটা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে।

বাজারের হিসাব অনুযায়ী, অক্টোবরের শুরুতে কলকাতায় প্রতি ভরি ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রায় ১ লাখ ৭৪ হাজার রুপি। রোববার ২২ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার ২৭৫ রুপিতে। অর্থাৎ এক মাসে ভরিতে দাম কমেছে প্রায় ২৮ হাজার ৮০০ রুপি।

বাংলাদেশি মুদ্রায় বর্তমান বাজারদরে এক ভরি ২৪ ক্যারেট সোনার মূল্য প্রায় ১ লাখ ৯৪ হাজার ৬৪০ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দামও কমেছে উল্লেখযোগ্য হারে। অক্টোবরের শুরুতে প্রতি ভরি এই সোনার দাম ছিল প্রায় ১ লাখ ৫৯ হাজার ৫৬৪ রুপি। বর্তমানে তা নেমে এসেছে প্রায় ১ লাখ ৩৮ হাজার ১০২ রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা।

বাজার বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনগুলোতেও সোনার দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে ভারতে সোনা ও রুপির আমদানি শুল্ক বাড়ানোর প্রভাবও পড়েছে বাজারে। গত মে মাসে এসব পণ্যের আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে কেন্দ্রীয় সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতে সোনার আমদানি কমেছে প্রায় ৪০ শতাংশ। এ সময়ে আমদানি হয়েছে ২ হাজার ৪৭৮ কোটি ডলারের সোনা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ হাজার ১২৪ কোটি ডলার।

সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় ও নীতিগত পরিবর্তনের প্রভাবে কলকাতার সোনার বাজারে তৈরি হয়েছে নতুন সমীকরণ। তবে দাম আরও কমবে কি না, এখন সেদিকেই নজর ক্রেতা ও ব্যবসায়ীদের।

আন্তর্জাতিক

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

কলকাতার বাজারে সোনার দামে বড় ধস, স্বস্তিতে ক্রেতারা!

২২ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি