সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তর চরবিশ্বাস সালেহা খাতুন দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

মিজানুর রহমান (ভেরিফাইড) | ২০ ঘণ্টা আগে | ৩১ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালীর গলাচিপায় উত্তর চরবিশ্বাস সালেহা খাতুন দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মুজিবুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য ও গণ অধিকার পরিষদ চরবিশ্বাস ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. জুয়েল হাওলাদার, সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. ইলিয়াছ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মো. ইমাম হোসেন, সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, সহকারী মৌলভী মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, মাওলানা মো. মফিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, মো. তাওহিদুর রহমান, আমিনুল ইসলাম, আবুল হোসাইনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

উত্তর চরবিশ্বাস সালেহা খাতুন দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

২২ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি