সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজার ২৩৮

মোজো ডেস্ক (ভেরিফাইড) | ২৩ ঘণ্টা আগে | ৩৯ বার পড়া হয়েছে
ফন্ট:

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ শিশু।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ১৬২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ শিশু। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০৫ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩৫২ শিশু।

পরিস্থিতির মধ্যে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজার ২৩৮

২২ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি